২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪১
শিরোনাম:

প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় লামায় ইউপি সদস্য আটক।

শাহাব উদ্দিন,লামা( বান্দরবান)প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় বান্দরবানের লামা উপজেলায়  রোকন উদ্দিন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (১৮ অক্টোবর) রাতে আজিজনগর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

এর আগে আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে নিয়ে ব্যাঙ্গ এবং আওয়ামী লীগকে ‘চোরের দল’ বলায় এক প্রতিবাদ সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে  অনুষ্ঠিত  হয়। রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ইউপি সদস্য ও  স্থানীয় বিএনপি নেতার এহেন কর্মকান্ডের জন্য ক্ষোভ প্রকাশ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার ও বিএনপি নেতা এম ডি রোকন উদ্দিনের অশোভন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে ৪৮ ঘন্টার মধ্যে ইউপি সদস্যকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তিনি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সমাবেশে লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন করিম, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, সহ-সভাপতি হাজী জসিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, যুগ্ন সাধারণ সম্পাদক আলী শরীফ শাহিন সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিবাদ সমাবেশের পর পরই পুলিশ রাত ৯টার দিকে ইউপি সদস্য রোকন উদ্দিনকে আটক করেন বলে নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।

Loading