২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
শিরোনাম:

নওগাঁর সাপাহারে হামলা, ভাংচুর এবং লুটপাটের ঘটনায় আটক ১

(নওগাঁ) প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর সাপাহার উপজেলায় আন্ধারদিঘী গ্রামে রাতের অন্ধকারে বশতবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার আন্ধারদিঘী গ্রামে রাতের আন্ধকারে একটি বিবাদমান সম্পত্তির উপর নির্মিত বশত বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সাপাহার থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে ওইদিন রাতে পুলিশি তৎপরতায় আন্ধারদিঘী গ্রামের নুরুল হকের ছেলে শরিফুল (২৭) কে আটক সাপাহার থানা পুলিশ। এসময় আটক শরিফুলের দেয়া তথ্যমতে ওই গ্রামের এমদাদের বাড়ি হতে ভাংচুর ও লুটপাটের মালামাল উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ মামলায় অভিযুক্ত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে থানা পুলিশ তৎপর রয়েছে”।

Loading