মঙ্গলবার (২০ অক্টোবর) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা চাষী ও কারখানা মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
চেয়ারম্যান বলেন, সমতলের চা উৎপাদনে মডেল পঞ্চগড়। তাই পঞ্চগড়ের চা শিল্পকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। তবে উৎপাদিত চায়ের মান ভাল করার বিষয়ে এখন নজর দিতে হবে। ভাল মানের চা পেতে হলে চা বোর্ডের উদ্ভাবিত বিটি ভেরাইটির চা রোপণ করতে হবে। করোনাকালে ক্ষতিগ্রস্ত চা চাষী ও কারখানা মালিকদের প্রণোদনার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পেয়েছি।’
এই সময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, চা বোর্ড পঞ্চগড়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুনসহ চা চাষী ও কারখানা মালিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে দেশে চায়ের দুটি নিলাম মার্কেট রয়েছে। এর একটি চট্টগ্রামে অন্যটি সিলেটের শ্রীমঙ্গলে।
Thank you for reading this post, don't forget to subscribe!