কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রশাসনিক দশটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, সহকারী প্রক্টর পদে চার জন ও আবাসিক হলে নতুন ছয় জনকে আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
সহকারী প্রক্টর পদে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, একই বিভাগের প্রভাষক ফয়জুল ইসলাম ফিরোজ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ রাজু এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোশাররফ হোসাইন।
চার আবাসিক হলে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন কাজী নজরুল ইসলাম হলে পরিসংখ্যান বিভাগের প্রভাষক মুুুুহাম্মদ হাবিবুর রহমান মানিক, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুুুহাম্মদ রেজাউল ইসলাম এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে আইসিটি বিভাগের প্রভাষক রাকিব হাসান ও সিএসই বিভাগের প্রভাষক শাহরিয়ার মোজাম্মেল।
রেজিস্ট্রার বলেন, নিয়োগ প্রাপ্তদের নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এ দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্তরা বিধি অনুযায়ী আর্থিক সুবিধা পাবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!