২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪
শিরোনাম:

সাতক্ষীরার দুই শিশু সন্তানসহ তাদের মা ও বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনয়নের খলিসা গ্রামের দুই শিশু সন্তানসহ তাদের মা ও বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২১ অক্টোবর) তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হবে। এ নিয়ে এ মামলায় ৪জনকে গ্রেপ্তার দেখানো হলো।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে তাদের গ্রেপ্তারের পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ১৫ অক্টোবর ভোর রাতের কোনো এক সময়ে খলিসা গ্রামের মাছ ব্যবসায়ী শাহিনুর ইসলামসহ তার পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার খলিসা গ্রামের আবদুর রাজ্জাক, একই গ্রামের আবদুল মালেক ও ধানঘরা গ্রামের আসাদুল ইসলাম।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারান পাল জানান, গত সোমবার ঢাকা রেঞ্জের সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার তিনি পুনরায় ঘটনাস্থলে আসেন। এরপর বিকেলে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

শাহিনুরের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে কলারোয়া থানায় ওই দিন রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলঅর তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহিনুরের ছোট ভাই রায়হানুলকে আটক করে। পরে রায়হানুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

কলারোয়া আদালতের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ জানান, আসামিদের আদালতে পাঠানোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিমান্ডে নেওয়া রায়হানুল হকের জবানবন্দি অনুযায়ী ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন জানানো হবে।

Loading