৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

কঙ্গনাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি আইনজীবীর বিতর্কিত মন্তব‍্য

নানা মন্তব্যে সব সময় আলোচনায় থাকেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। সব বিষয়ে মন্তব্য করা নিয়ে তার নামে অভিযোগ আছে। স্যোসাল মিডিয়া সবদা সরব কঙ্গনা। নবরাত্রি উপলক্ষে কে কে উপোস করছেন বলে ফেসবুক হ্যান্ডেলে অনুরাগীদের প্রশ্ন করেন কঙ্গনা। বলিউড অভিনেত্রী ওই স্টেটাসের পরই তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। জিনিউজ২৪, বাংলা হুন্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

কঙ্গনার এই পোস্টেই এক আইনজীবী বিষ্ফোরক মন্তব‍্য করেন লেখেন, ‘শহরের মাঝে ধর্ষণ করা উচিত’। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে যায় ওই আইনজীবীর বিতর্কিত মন্তব‍্য। পরে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে হুমকি মেসেজটি সরিয়ে নিজেই বিষয়টি স্পষ্ট করেন।

নবরাত্রি শুরু হওয়ার আগের দিন সোশ‍্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী লেখেন, ‘কে কে নবরাত্রির ব্রত পালন করছেন? আজকের নবরাত্রি উৎসবে তোলা এই ছবি। আমিও ব্রত পালন করছি। এর মধ‍্যে আমার নামে আরো একটি এফআইআর হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের পাপ্পু সেনা আমি ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছে না। আমাকে বেশি মনে করো না। আমি খুব শীঘ্রই ফেরত যাব।’

এরপরই ওই আইনজীবী দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিলো ও কিছু বিতর্কিত মন্তব‍্য করা হয়। সেই কারণেই ওই ধরনের অশ্লীল মেসেজ তাঁর নাম করে অভিনেত্রীকে পাঠানো হয়। এ ঘটনায় তিনি নিজেও স্তম্ভিত ও ক্ষমাপ্রার্থী। তাঁকে ক্ষমা করে দেয়ার জন‍্য সকলকে অনুরোধ জানান। যদিও কঙ্গনার তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে, লকডাউন উঠে যাওয়ার পর জয়ললিতার বায়োপিক থালাইভির শ্যুটিং শুরু করেন কঙ্গনা। থালাইভির বেশ কিছু মুহূর্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করেন অভিনেত্রী। থালাইভির জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন। বর্তমানে সেই অতিরিক্তি ২০ কেজি ওজন কমাতে শুরু করেছেন বলেও জানান কঙ্গনা।

Loading