২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
শিরোনাম:

দর্শনা আন্ত্জাতিক চেকপোস্ট পরিদর্শনে বাংলাদেশেস্থ ভারতীয় হাইকমিশনার

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি :  বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার ও তার প্রতিনিধি দল নিয়ে দর্শনা আন্ত্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে বিকাল চারটার দিকে ভারতের গেদে ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে পায়ে হেঁটে দর্শনা আর্ন্ত্জাতিক চেকপোস্টে প্রবেশ করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো নজরুল ইসলাম সরকার ,পুলিশ সুপার মো জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা ৬ ব্যটালিয়ন বিজিবি পরিচালক লে ;কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পি এস সি অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিজিবির আন্ত্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় মিলিত হন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বানীয় সমস্যার কথা তুলে ধরে বিজিবি অধিনায়ক, পুলিশ সুপার ও স্বানীয়রা বক্তব্ রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার (নয়াদিল্লী) জনাব মো ইমরান হাসান বলেন যাবতীয় সমস্যার কথা শুনেছি, আমি উভয় দেশের নেতৃবৃন্দকে বিষয়টি গুরুত্বের সাথে জানাব। তবে দর্শনা ও ভারতের সাথে গেদে চেকপোস্ট বেশ গুরুত্ব পূর্ণ । নতুন করে কিছু ভাবনায় আনা যায় কিনা তাও দেখা হচ্ছে । এ সময় বাংলাদেশস্হ কলকাতার ডেপুটি হাই কমিশনার তৈফিক হাসান সহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারতের উদ্দেশ্য দর্শনা ত্যাগ করেন।

Loading