২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭
শিরোনাম:

কিশোরগঞ্জের শতবর্ষী শহর সমবায় সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠিত

শত বছরের পুরনো বৃটিশদের আমলে প্রতিষ্ঠত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেড এর নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৮ টায় শহরের খরমপট্টি এলাকার মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেডের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক কমিশনার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে খসরুজ্জামান তুহিন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী অন্যান্যরা হলেন- কার্যকরী সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে স্বপন কুমার ভৌমিক, ৩নং ওয়ার্ড থেকে মোল্লা খায়রুল নোমানী (সমানসংখ্যক ভোট পাওয়ায় লটারীতে বিজয়ী) ও ৯নং ওয়ার্ড থেকে মো. রুহুল আমীন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সহ-সভাপতি শামছুল আলম শাহীন, ২নং ওয়ার্ড থেকে মো. আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড থেকে সাংবাদিক মো. ফারুকুজ্জামান, ৫নং ওয়ার্ড থেকে মো. জসিম উদ্দিন বাদল, ৬নং ওয়ার্ড থেকে সৈয়দ তারেক উদ্দিন সুজন, ৭নং ওয়ার্ড থেকে শফিকুল আহসান খোকন ও ৮নং ওয়ার্ড থেকে ডেইলি সিটিজেন টাইমস এর জেলা প্রতিনিধি সাংবাদিক আতা মো. উবায়েদ নির্বাচিত হয়েছেন।

Loading