২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম:

৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল, দুর্নীতিই তাদের ছিল একমাত্র নীতি : গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোববার (২৫ অক্টোবর) গণভবন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ডিবিসি ও যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বর্তমানে সবাই স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারছে। আগে দুর্নীতি ধামাচাপা দেয়া হতো, এখন দুর্নীতি হলে সরকার ব্যবস্থা নিচ্ছে। সরকার ও দলের বদনাম হলে সেটা বিবেচনায় নিচ্ছে না।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করতে ৭৫ পরবর্তী সরকারগুলো কাজ করছে। বিশ্বের কাছে বাংলাদেশের হারানো গৌরব ফিরিয়ে আনছে আওয়ামী লীগ।

করোনার দুঃসময়ে দুস্থ সাংবাদিকদের জন্য নেয়া কার্যক্রমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের গড়ে তোলা ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাতে পেশাগত উন্নত হয় সাংবাদিকরা।সরকার দারিদ্রের হার ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছে। তার সরকারই দেশকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছিলো। ধারাবাহিক উন্নয়নের ফলে সবাই এখন বাংলাদেশকে মর্যাদার চোখে দেখে।

Loading