২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭
শিরোনাম:

অষ্টগ্রামে গৃহবধুকে ধর্ষন, আটক দুই

বাসিরুল ইসলাম অনিক কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের অষ্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ধর্ষক হারিছ মিয়া (৩২) ও জাকির হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকায় কিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই আসাদুজ্জামান, এএসআই জামির হোসেন, এএসআই ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্রেপ্তার হওয়া দুই ধর্ষকের মধ্যে হারিছ মিয়া অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে এবং জাকির হোসেন একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে। পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) গণধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩) ধারায় অষ্টগ্রাম থানায় মামলা (নং-০৭) দায়ের করেন। মামলায় হারিছ মিয়া ও জাকির হোসেন এই দুইজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর পরই আসামিদের গ্রেপ্তারের জন্য মামলার তদন্ত কর্মকর্তা অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে নামে পুলিশ। বিকাল সাড়ে ৩টার দিকে দুই ধর্ষককেই গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে ওই গৃহবধূ (২২) প্রকৃতির ডাকে ঘরের বাইরে বেরোলে আগে থেকে ওঁত পেতে থাকা দুই লম্পট হারিছ মিয়া ও জাকির হোসেন গৃহবধূকে জাপটে ধরে বাড়ীর পাশে থাকা বরাগীরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নিয়ে যায়। সেখানে ওই গৃহবধূকে জোর করে তারা পালাক্রমে ধর্ষণ করে।

Loading