বাসিরুল ইসলাম অনিক কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে র্যাবের অভিযানে ৩টি চোরাই মটরসাইকের তিন সদস্য আটক হয়েছে।তিনটি চোরাই মোটর সাইকেলসহ মো. জুম্মান মিয়া (৩২), মো. মোমেন মিয়া (২৫) ও মো. ছোটন মিয়া (২৬) নামে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। আটক হওয়া তিনজনের মধ্যে মো. জুম্মান মিয়া পৈলনপুর এলাকার মৃত আঙ্গুর কমিশনারের ছেলে, মো. মোমেন মিয়া একই এলাকার মো. তৌহিদ মিয়ার ছেলে এবং মো. ছোটন মিয়া পশ্চিম বাজিতপুর এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।
রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে বাজিতপুরের পৈলনপুর এলাকায় জুম্মন মিয়ার অটোগ্যারেজের ভেতর অভিযান পরিচালনা করে তিনটি চোরাই মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়। র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, একটি মোটর সাইকেল চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে মোটর সাইকেল চুরি করে কিশোরগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। আটক তিনজনের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে
Thank you for reading this post, don't forget to subscribe!