খাগড়াছড়ি প্রতিনিধি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের সূচনা করেছিলেন। তার শাসনামলে পাহাড়ে এতো অশান্তি ও হানাহানি ছিলো না। দেশ ও দশের স্বার্থে জাতীয় পার্টির রাজনীতি কর্মকান্ড চলমান রয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আগামীতে সরকারের যে কোনো অগণতান্ত্রিক কর্মসূচির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা কমিটির নব নির্বাচিত আহবায়ক মণীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে পরিচিতি সভায় জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা মো. শাহাজউদ্দিন, যুগ্ন-আহবায়ক ফিরোজ আহাম্মদ, মোঃ শহিদুল্লাহ্, আমিনুল হক, সদস্য সচিব প্রকৌশলী কেশব লাল দে, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মাসুদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এসময় নবগঠিত জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও জেলার ৯ উপজেলার জ্যেষ্ঠ নেতারা সভায় উপস্থিত ছিলেন।
![]()