২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৮
শিরোনাম:

করোনাকালে সশস্ত্রবাহিনী যে সেবা দিয়েছে তা দৃষ্টান্ত স্থাপন করেছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (২৮ অক্টোবর) বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে নতুন ৩টি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। ডিবিসি ও ৭১ টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, কোন দেশের সঙ্গে বৈরিতা চায় না বাংলাদেশ। কিন্তু প্রয়োজনে যেকোন পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দেশের উন্নয়ন ও দুর্যোগে জনগণের পাশে থেকে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সশস্ত্র বাহিনী।

করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক মজবুত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শীতকালে আবারো করোনার ধাক্কা আসতে পারে। এজন্য সেনা সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি ।

তিনি বলেন, করোনার মধ্য প্রণোদনা দিয়ে অর্থনীতিকে সচল রাখা হয়েছে। মানুষের উন্নত জীবন দেয়ার লক্ষে কাজ করছে সরকার।

 

Loading