৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের ৩ দিনের রিমান্ড

 ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিবিসি ও যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৬ অক্টোবর) ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার চেষ্টার ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান। এ মামলার আসামিরা হলেন−ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও কয়েক জন।

ইরাফান ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) ১০টায় ঢাকাশুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর  তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় দীপু তিন দিন ও মিজানুর একদিনের রিমান্ডে রয়েছেন। ২৬শে অক্টোবর মামলা দায়েরের পর দুপুরে র‌্যাব পুরান ঢাকায় চকবাজারে হাজী সেলিমের বাসায় অভিযান চালায়। র‌্যাব হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে হেফাজতে নেয়। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেন।

Loading