বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আমাদের বৈঠকে প্রাপ্ত সিদ্ধান্ত নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে নভেম্বরে আলোচনায় বসতে চাই। তিনি সময় দিলে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হলে উত্তরপত্র মূল্যায়নে সময় কম লাগবে। আমরা সফটওয়্যারটির পরীক্ষামূলক প্রয়োগ নিশ্চিত করতে কাজ করছি।
ইউজিসি সদস্য ড. দীল আফরোজ বলেন, ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সশরীরে পরীক্ষার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের চাকরি বা উচ্চ শিক্ষায় এর বিকল্প নেই।
এছাড়াও ঢাকা, চিটাগাং, রাজশাহী ও সিলেট এই ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র জানায়, জাতীয়, উন্মুক্ত ও ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় ৩টি আলাদা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। প্রতিষ্ঠানগুলোতে নম্বরের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না।
![]()