২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪০
শিরোনাম:

কলাপাড়ায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয় আলোচনা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মধ্যে দিয়ে স্থানীয় যুবদল নেতাকর্মীরা এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপজেলা যুবদলের সভাপতি গাজী মো.আক্কাস’র সভাপতিত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো.ফারুক, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক বিশ্বাস সফিকুর রহমান টুলু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়।এসময় উপজলার বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজলা যুবদলের সাধারন সম্পাদক মো.হারুন আর রশিদ।

Loading