২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
শিরোনাম:

শিবগঞ্জে জব্দকৃত সরকারি চাল পেলেন ১৩৫০ হতদরিদ্র পরিবার

রবিউল ইসলাম রবি শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কালোবাজারে বিক্রি করা জব্দকৃত সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৫০ কেজি চাল আদালতের নির্দেশে হতদরিদ্রদের বিতরণ করা হয়েছে। ২৮ অক্টোবর বুধবার শিবগঞ্জ থানা চত্বরে ১৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান। উল্লেখ্য গত ২৭ আগস্ট শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের মেহেদীর চাতাল থেকে ১৩৫০ কেজি চাল উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অসহায় মানুষের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির উদ্দেশ্যে বরাদ্দ হয়েছিল। কিন্তু চাতাল মালিক চাল কালোবাজারে কিনে নিয়ে গুদামজাত করেছিলেন। চাল উদ্ধারের পর পুলিশ চাতাল মালিক মেহেদী হাসানকে গ্রেফতার করে এবং তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ জব্দকৃত চালগুলো হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করার জন্য আদালতে আবেদন করেন।পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত হতদরিদ্র পরিবারের মাঝে চালগুলো বিতরণের অনুমতি দেন। সেই অনুযায়ী বুধবার দুপুরে শিবগঞ্জ থানা চত্বরে ১৩৫ জন হতদরিদ্র পরিবারের  মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!