২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৪
শিরোনাম:

পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশের এএসআই আশেক এলাহিকে গ্রেফতার

সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় ওই ফাঁড়ির প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহিকে গ্রেফতার করেছে পিবিআই। বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাতে সিলেট মহানগর পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করেন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মাহিদুল ইসলাম। যমুনা টিভি ও  জাগো নিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে এ ঘটনায় দুই পুলিশ সদস্য টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়। এরমধ্যে পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দু’দফায় ৮ দিনের রিমান্ডে নেয়া হয়। কিন্তু ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করলে বুধবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, বুধবার রাতে রায়হান হত্যা মামলায় পিবিআই তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

 

Loading