৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
শিরোনাম:

বিজয়ী জাতি হিসেবে কেন মানুষের কাছে আমরা হাত পেতে চলবো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে যোগ দিয়ে  তিনি এ প্রশ্ন করেন। ৭১ ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা অর্জনের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এজন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন উৎসর্গ করেছিলেন। ১৯৪৮ থেকেই মুক্তি সংগ্রামের শুরু, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। তাহলে বিজয়ী জাতি হিসেবে কেন মানুষের কাছে আমরা হাত পেতে চলবো? তাই আমাদের স্বনির্ভরতা অর্জন করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষা, অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে মানুষকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। ।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন। প্রতিবছর ২৫ মার্চ আমরা এই পুরস্কার দিয়ে থাকি। এবার করোনার কারণে সেটা সম্ভব হয়নি। জাতির জনকের জন্মশতবর্ষের অনুষ্ঠানও জনসমাগম না করে করার চেষ্টা করলাম। তবে করোনার মধ্যেও আজ এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। আমি বলেছি, যেহেতু স্বাধীনতা পুরস্কার, যেভাবেই হোক পুরস্কারপ্রাপ্তদের হাতে এটি তুলে দিতে হবে।’

Loading