২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
শিরোনাম:

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ : কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদ

বাসিরুল ইসলাম অনিক কিশোরগঞ্জ প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কিশোরগঞ্জ শহীদী মসজিদ প্রাঙ্গন থেকে ইমাম ও উলামা পরিষদের সভাপতি আল্লামা শফিকুর রহমান জালালাবাদীর নেত্বত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

‘ফান্সে সরকারের মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এসময় আলেমরা বাংলাদেশ সরকারের কাছে কিছু দাবী তুলে ধরেন, ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ফ্রান্সে ফিরিয়ে দিতে হবে। ফ্রান্সে বসবাসরত মুসলিমদের নিরাপত্তা নিশ্চত করাসহ অন্যান্য দাবী উত্তাপন করা হয়। বিক্ষোব্ধ মুসলিমরা বলেন , ফান্সে সরকারের প্রত্য মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।

একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।’ ‘ফান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’

Loading