ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা করে মাদারীপুরে বিক্ষোভ
Rubel Sheikh, অক্টোবর ২৯, ২০২০ at ৬:০১ অপরাহ্ণ
নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর- ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও ইসলামবিদ্বেষী আচরণের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সরকারি মাদারীপুর কলেজ মাঠ থেকে ব্যানার-ফ্যাস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা শহরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ করে।
পরে একই স্থানে সমাবেশ করেন তারা। একাধিক ইসলামী সংগঠনের ব্যানারে কয়েক হাজার মুসল্লী বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লীদের এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্যের বর্জনের ঘোষণা দেন।
Thank you for reading this post, don't forget to subscribe!