২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে ৯ বছরের ছেলেকে বলাৎকার আটক ১ জন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউপির ভোলার পালশা গ্রামে নয় বছরের ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। এঘটনায় উক্ত গ্রামের মৃত নীল চাঁন মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) কে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ০৬:৩০টা এর দিকে ঐ ছেলে শিশুকে দিয়ে কাজ করে নেওয়ার কথা বলে তার মায়ের কাছ থেকে ডেকে নিয়ে যায় আব্দুর রাজ্জাক । এসময় আব্দুর রাজ্জাকের স্ত্রী বাড়িতে ছিল না। এই সুযোগে সে ছেলে শিশুটিকে ঘরে ঢুকিয়ে বলাৎকার করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ছেলে শিশুটিকে ১০ টাকা দেয়। শিশুটি ১০ টাকা নিয়ে বাসায় এলে তার মা জিজ্ঞাসা করে টাকা কোথায় পেয়েছে। তখন শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করা করেন। আটককৃত রাজ্জাককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading