২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলায় মাষ্টার পাড়ায় নির্মাণ কাজে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছনি হোসেন (২২) নামে এক গৃহ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে বদলগাছী সদর ইউপি’র কাদিবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল আনুমানিক ০৫:৩০টার সময় উপজেলা সদরস্থ মাস্টারপাড়ায় মোঃ রেজাউল ইসলাম মাস্টার এর বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় গৃহ নির্মাণ শ্রমিক ছনি, তৎক্ষনাত ছনির সহকর্মীরা ছনিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ছনিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম বলেন, ছনি দিনের কাজ শেষে যন্ত্রপাতি ধোয়ার জন্য বাসার ছাদের উপরে গেলে অসাবধানতা বশত বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়ে এবং গুরুতর অসুস্থ হয়, এমতাবস্থায় ছনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ছনিকে মৃত ঘোষণা করেন।

Loading