ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আরও বলেন, দীর্ঘ কয়েক বছর পর লাইসেন্সবিহীন রিকশাকে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আওতায় প্রায় দুই লাখ রিকশাকে লাইসেন্স দেওয়া হবে। এর মাধ্যমে করপোরেশন আয় হবে কয়েক কোটি টাকা।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আমাদের কর্মযজ্ঞের লক্ষ্য প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে ঢাকা শহরকে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের একটি উন্নত রাজধানী হিসেবে গড়ে তোলা। সে যাত্রায় প্রধানমন্ত্রী আমার প্রেরণার উৎস।
তিনি বলেন, বিভিন্ন রাস্তায় অবৈধভাবে তৈরি হওয়া বেশ কয়েকটি মার্কেটও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিনই অবৈধ স্থাপনা ভাঙার কাজ চলছে। এ ছাড়া নানা অব্যবস্থাপনায় বেহাল পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নের কাজও আবার জোরেশোরে শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার ও এসটিএস নির্মাণের লক্ষ্যে কার্যক্রমও চলছে।
তিনি বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রেও গৃহীত পদক্ষেপ এখন পর্যন্ত সফল হয়েছে। রাতের মধ্যে বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কারের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে বলে মনে করছেন নাগরিকরা।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই করপোরেশনের বিভিন্ন সেবাদানের ক্ষেত্রে শক্ত মনিটরিং চালু হয়েছে। ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে ঘুষ লেনদেন বন্ধ হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে আসা ও যাওয়ার ক্ষেত্রেও বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। সপ্তাহে একদিন বিভিন্ন এলাকার উন্নয়ন কাজ তদারকির কাজ শুরু করেছি।
![]()