৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

হাজী সেলিম ও ইরফান সেলিমকে বছরের পর বছর লালন-পালন করেছে সরকার: নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, হাজী সেলিম ও ইরফান সেলিমরা একদিনে জন্মায়নি। ইরফান সেলিমরা এত দিনে কত মানুষের জমি দখল করেছে, কত জনকে নির্যাতন করেছে তার হিসাব নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, এ সমাবেশে এক নতুন ঐক্যের যাত্রা শুরু হলো। কিন্তু এমন একশ’ ঐক্য থাকলেও কোনও কাজ হবে না, যদি না তা আন্দোলনের ঐক্য হয়।

তিনি বলেন, আগামী ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। এই দিনে সবাইকে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা স্লোগান নিয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

Loading