২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

নওগাঁর আত্রাইয়ে নির্যাতনে গৃহবধুর আত্নহত্যা আটক এক

নওগাঁ প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের স্বামী, ভাসুর এবং জায়ের নির্যাতনে গৃহবধু বিথি রাণী (২২) নামের এক গৃহবধু আত্নহত্যা করেছে। নিহতের বাবা শ্রী যতন রায় বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মৃতার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছেন। আত্রাই থানার পুলিশ মৃতার জা ইতি রাণীকে আটক করেছেন।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহীর সিপাইপাড়া গ্রামের শ্রী যতন রায়ের মেয়ে বিথি রাণীর সাথে আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের মৃত প্রভাষ চন্দ্র প্রামানিক এর ছেলে শ্রী বিলাশ চন্দ্র প্রামানিকের গত ৪ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর হতে বিথি রাণীকে দুশ্চরিত্রা অপবাদ, শারীরিক এবং মানসিকভাবে বিথিকে নির্যাতন করা হতো। তাদের ঘরে ২ বছরের একটি কন্যা সন্তান ও আছে। তাতেও বিথি উপর নির্যাতন থেমে থাকে না। বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার উভয় পরিবারের মধ্যে অভিভাবক এবং সামাজিক ভাবে গ্রাম্য সালিশ হয়।

কিছুদিন শান্তি থাকলেও পুনরায় বিথির উপর নির্মম নির্যাতন নেমে আসে। ঘটনার দিন শুক্রবার দুপুরে মেয়ের পায়ের তোরা হারানোকে কেন্দ্র করে বিথিকে শারীরিক ভাবে নির্যাতন করে বাড়ী থেকে চলে যায় তার স্বামী বিলাশ। এক পর্যায়ে নিজ ঘরে সবার অজান্তেই গ্যাস ট্যাবলেট খায় বিথি। পরে বিষয়টি জানাজানি হলে দ্রুত উদ্ধার করে রানীনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া সময় বিথী মারা যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশি এবং গ্রামের লোকজনের মুখে শুনে বাড়ীতে থাকা বিথির জা ইতি রাণী কে গ্রেফতার করি। মৃত লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

Loading