২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৬
শিরোনাম:

সারাদেশের ন্যায় মাদারীপুরে জাতীয় যুব দিবস-২০২০ উদযাপিত।

নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সারাদেশের ন্যায় মাদারীপুরেও যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন মাদারীপুর এর যৌথ উদ্যোগে দিনব্যাপী জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে  ।

আজ রবিবার ০১-১১ -২০২০ তারিখ  সকাল ৯.৩০ মিনিটে জনাব ড. রহিমা খাতুনের সভাপতিত্বে  মাদারীপুর  যুব ভবনে এ অনুষ্ঠানের আয়েজন কারা হয়ে। উক্ত অনুষ্ঠানে ৩৭ জন যুবক কে ২৪ লক্ষ ৬০ হাজার টাকা ঋন প্রদান করা হয় এবং ২৫ জন কে সনদ প্রদান করা হয়। মূলত  করোনায় কর্মহীন হয়ে পড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধাণ্য দেয়া হয়েছে উক্ত অনুষ্ঠানে।

Thank you for reading this post, don't forget to subscribe!

উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ওবাইদুর রহমান খান, পৌর মেয়র জনাব খালিদ হোসেন ইয়াদ এবং যুব উন্নয়নের উপরিচালক মোঃ নুর মোহাম্মদ সহ আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় উদ্যোক্তা রোকছোনা বেগম বলেন, কষ্ট না করে কোন কিছুরই ভালো ফল লাভ করা সম্ভব না। ভালো অবস্থানে যেতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে।জননেত্রি শেখ হাসিনা, যুব উনন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষদের সাবলম্বী করে তুলতে নির্লস প্রচেষ্টা করে যাচ্ছে।

Loading