২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৮
শিরোনাম:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আদিবাসী গৃহবধূর শ্লীলতাহানির দায়ে যুবক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জোয়ানপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর (১৯) শ্লীলতাহানির অভিযোগে মোঃ আকতার হোসেন (২০) নামে এক যুবককে গ্রামবাসীরা আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের জোয়ানপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে।

ওই গৃহবধুর পিতা জানান, ৫ বছর আগে তার মেয়ের উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামে বিয়ে হয়। তার তিন বছর বয়সি একটি ছেলে রয়েছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় এক বছর থেকে মেয়েটি তার পিতার বাড়িতে রয়েছেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, মোবাইলফোনে পরিচয়ের সূত্র ধরে মোঃ আকতার হোসেনের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। শুক্রবার লক্ষ্মীপূজা দেখার জন্য তিনি মোঃ আকতারকে মোবাইলফোনে তাদের গ্রামে আসার জন্য বললে আকতার ওই গ্রামে আসে। রাত আনুমানিক ৭:৩০ টায় দিকে তারা বাড়ির পার্শ্বে একটি বাঁশঝাড়ে গল্প করার সময় আকতার তার (গৃহবধূর) গায়ে হাত দেয়। গৃহবধূর ভাই বিষয়টি দেখে ফেললে আকতার পালিয়ে যাবার চেষ্টা করে। গ্রামের লোকজন তাকে আটক করে রেখে থানা পুলিশে খবর দেয়। মহাদেবপুর থানার এসআই মোঃ এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাত ১২:০০ টায় আকতারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে জাপটে ধরার অভিযোগে আকতার হোসেনের বিরুদ্ধে ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনের থানায় একটি মামলা দায়ের করেছেন।

Loading