২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৮
শিরোনাম:

 ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করছে হেফাজতে ইসলাম

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর মালিবাগ, বিজয়নগর, প্রেসক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক বন্ধ করে দেয়া হয়। বন্ধ করে দেয়া মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের একাংশ। আশপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার ভোর থেকে বিভিন্ন স্থান থেকে সংগঠনের নেতা-কর্মীরা পল্টনের বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে জড়ো হতে শুরু করে। ১১টায় শুরু হয় সমাবেশ। পরিণত হয় জনসমুদ্রে।

বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’সহ নানা স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে হেফাজতের কর্মীদের বায়তুল মোকাররমের দিকে যেতে দেখা যায়।

স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাক-স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে গিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক স্যামুয়েল প্যাটি হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর গত ১৬ অক্টোবর ১৮ বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরñেদ করে হত্যা করেন। স্যামুয়েল হত্যাকাণ্ডের পর ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার ইসলামবিরোধী কর্মকাণ্ড এবং হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শনী অব্যাহত রাখার ঘোষণা দেন। এ নিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে।

সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেয়ার দাবি জানানো হয়। সমাবেশ শেষে হেফাজত কর্মীদের গুলশানে ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কথা রয়েছে।

 

Loading