২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৪
শিরোনাম:

সংঘাতে উসকানি দাতাদের গ্রেপ্তার করলেই বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার (২ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা বৈঠকে ভার্চুয়ালে যোগ দিয়ে একথা বলেন। তিনি বলেন, সংঘাতে উসকানি দাতাদের গ্রেপ্তার করলেই বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

করোনা মহামারীকালীন সময়ে এশিয়াসহ বিশ্বের অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হয়েছে। এ সময় দেশের প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক দুই-চার শতাংশ। মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রণালয়/বিভাগসমূহের ২০১৯-২০ অর্থবছরের কার্যাবলী সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

তিনি বলেন, সমাজ, সরকারকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের ষড়যন্ত্র সফল না হলে সরকারের সমালোচনা করে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের করণীয় নির্ধারণসহ, নানা বিষয়ে আলোচনা হয়, এই সভায়। সরকারের উন্নয়ন প্রকল্পে অগ্রগতি ও করোনাকালে অর্থনীতির প্রবাহ সচল রাখতে নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।চ্যানেল২৪

করোনাকালে অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় এক লক্ষ ২০ হাজার ৫৩ কোটি টাকার একটি প্রণোদনা ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্যকেজ ঘোষণা করে সরকার। যা মোট জিডিপির ৪.৩০ শতাংশ। ২০১৯-২০ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।এসময় ১,৯০৯ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২,০৬৪ মার্কিন ডলার হয়েছে।

Loading