নওগাঁ প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর (আদিবাসী) পাড়া গ্রামে মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফুল রানী পাহান (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত বৃদ্ধা ফুল রানী পাহান মহাদেবপুর উপজেলার চেরাগপুর (আদিবাসী) পাড়া গ্রামের মৃত মধু পাহানের স্ত্রী। নিহত বৃদ্ধার জামাই লেবু পাহান জানান, বৃদ্ধা ফুল রানী পাহান শনিবার সন্ধার পূর্বে নিজবাড়ি থেকে বের হয়ে মেয়ে-জামাইয়ের বাড়ি একই উপজেলার ভীমপুর ইউনিয়নের পিড়া (পাহানপাড়া) গ্রামে যাওয়ার পথে মেয়ে-জামাইয়ের বাড়ির পাশ্ববর্তী পিড়ামোড় এলাকার লোহারগেট নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময় সন্ধার পর অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস বৃদ্ধাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এরপর নিহতের স্বজনরা গুরুতর আহত অবস্থায় ফুল রানীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় বরিবার পূর্ব রাতে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল বলেন, দূর্ঘটনায় আহত হয়ে এক আদিবাসি বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ জেলা সদর হাসপাতালে মারা যান এঘটনায় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
![]()