নওগাঁ প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর ধামরইরহাট উপজেলার নয়াপুকুর এলাকায় নামক স্থানে এক মোটর সাইকেল ও বালুবোঝাই ট্রাক্টর এর ধাক্কায় মোঃ মিজানুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে তবে তার সাথে থাকা সন্তান আশংকা জনক অবস্থায় বেঁচে আছে ধামইরহাট উপজেলা হাসপাতালে। নিহত মোটর সাইকেলের চালক মজনুর রহমান (৩৯) ধামইরহাট উপজেলার হরিতকীডাঙ্গা গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে। তিনি উপজেলার সাহাপুর দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, মিজানুর রহমান তার মেয়েকে প্রাইভেট শিক্ষকের কাছে পৌছে দেওয়ার জন্য মোটর সাইকেল নিয়ে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই একটি ট্রাক্টর মোটর সাইকেলের চালক মিজানুর রহমানকে ধাক্কা দেয় এবং তার ডান পা চাকায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে মিজানুর রহমান মারা যায়।”
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
![]()