২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৯
শিরোনাম:

জেলহত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে মঙ্গলবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সংরক্ষিত জাতীয় চার নেতার হত্যাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন । ডিবিসি টিভি ও সারাবাংলা

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলখানার ভেতরে যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের অনেকের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাকি খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে। একে একে সবাইকে আনা হবে এবং রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, জাতীয় চার নেতা হত্যার সাথে শুধু বিপথগামী সেনাসদস্যই নয় এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিলো, যারা সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে।

 

Loading