৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৪
শিরোনাম:

সিএমভি’র গোল্ডেন প্লে বাটন পেলেন অপূর্ব-মেহজাবীন সিএমভি থেকে সম্মাননা ক্রেস্ট পেলেন অপূর্ব-মেহজাবীন

সিএমভি’র পক্ষ থেকে গোল্ডেন প্লে বাটন পেলেন দেশের সবচেয়ে জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবীন। দ্রুততম কোটি ভিউয়ের ক্লাবে এখন দ্বিতীয় নম্বরে অবস্থান করছে তাদের অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। মাত্র ৭৩ দিতে কোটি ভিউ অতিক্রম করে নাটকটি। এমন সফলতা ভাগাভাগি করে নিতে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি আয়োজন করে গোল্ডেন প্লে বাটন-এর আদলে ক্রেস্ট প্রদান করেন অপূর্ব-মেহজাবীন ছাড়াও নাটকটি সংশ্লিষ্ট প্রায় সবাইকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

১ নভেম্বর রাতে এই ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে উচ্ছ্বসিত মেহজাবীন বললেন, ‘ইউটিউব থেকে সিলভার বাটন পেয়েছিলাম আগেই। এবার সিএমভি থেকে গোল্ডেন বাটন পেয়ে গেলাম! খুব ভালো লাগছে।’ তবে বিশেষ এই আয়োজনে অসুস্থতার কারণে হাজির হতে পারেননি অন্যতম অতিথি অপূর্ব। মেহজাবীন সবার কাছে দোয়া চেয়ে জানান, অপূর্বর শরীরের তাপমাত্রা একটু বেশি অনুভূত হওয়ায় শেষমুহূর্তে আসার পরিকল্পনা বাতিল করেছেন। অনুষ্ঠানে অপূর্বর গোল্ডেন বাটনটি গ্রহণ করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। অন্যদিকে মঞ্চে থাকা মেহজাবীনের হাতে ক্রেস্ট তুলে দেন সিএমভির প্রধান এসকে সাহেদ আলী, নির্মাতা শিহাব শাহীন ও আরিয়ান। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নির্মাতা রুবেল হাসান।

তাকেও দেওয়া হয় গোল্ডেন প্লে বাটন ক্রেস্ট। তিনি বলেন, ‘আমার ইউনিটের প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা। এটা আমার ক্যারিয়ারের প্রথম কোটি ভিউ। ফলে এই টিমটার প্রতি আমি আজীবন ঋণী থাকবো। বিশেষকরে আমার দুই শিল্পী অপূর্ব ভাই, মেহজাবীন আপু আর প্রযোজক পাপ্পু ভাইয়ের প্রতি। আমরা একসঙ্গে আরও অনেক কাজ করতে চাই।’ বিশেষ এই উদযাপন অনুষ্ঠানে নাটকটির সঙ্গে জড়িত মোট ৪০জন সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘নাটকটিকে মানুষ যেভাবে গ্রহণ করেছেন, মুগ্ধ হওয়ার মতো। অথচ এই নাটকটির শুটিং হয়েছে করোনার ভয়ংকর ভয় বুকে নিয়ে। আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম, কাজটি করতে পারবো কি না। করলেও এই মনখারাপের সময়ে মানুষ এটি দেখবে কি না। অথচ গত ঈদে প্রকাশিত নাটকের মধ্যে সবচেয়ে বেশি দেখেছে এই নাটকটি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এভাবে আরও ভালো ভালো কাজ আমরা করতে চাই।’

চলতি বছর ৬ আগস্ট নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর ১৮ অক্টোবর নাগাদ সেটি অতিক্রম করলো ১০ মিলিয়ন ভিউ! মানে এক কোটির ঘর। মাঝে সময় গেল মাত্র ৭৩ দিন।দ্রুততম কোটি ভিউয়ের তালিকায় প্রথম স্থানে আছে একই জুটি অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ (২০১৭) নাটকটি। এটি ৩৪ দিনে এক কোটি ভিউ অতিক্রম করে।

Loading