২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

অনাকাঙ্খিত দুর্ঘটনায় নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় গত ৩দিনে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর ১১ উপজেলায় গত তিনদিনের মধ্যে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে সড়ক দুর্ঘঘটনায় ৩জন, ট্রেনের ধাক্কায় ১জন এবং বিদ্যুৎস্পৃষ্ঠে ১জনের মৃত্যু হয়। যাদের মধ্যে ২জন মহিলা, ১জন মাদ্রাসা শিক্ষক, ১জন গৃহ নির্মাণ শ্রমিক এবং ১জন কাঁচামালের ব্যাবসায়ী ছিলেন।

প্রথমঃ গত শুক্রবার বিকাল আনুমানিক ০৫:৩০টার সময় উপজেলা সদরস্থ মাস্টারপাড়ায় মোঃ রেজাউল ইসলাম মাস্টার এর বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় গৃহ নির্মাণ শ্রমিক ছনি, তৎক্ষনাত ছনির সহকর্মীরা ছনিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ছনিকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয়ঃ গত শনিবার বিকেল ৩টার দিকে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের আসাদুল হকের স্ত্রী ফাতেমা বেগম (৬০) তার ছেলে রেজাউল হকের মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার পথে মালবোঝাই মোটরট্রলির চাঁপায় ফাতেমা বেগম নিহত হন।

তৃতীয়ঃ গত রোববার দুপুরে জেলার মান্দা উপজেলা কুসুম্বা ইউনিয়নের চকশ্যামা গ্রামের শুটকা দেওয়ানের ছেলে ব্যবসায়ী আলী হোসেন (৩৫) পেয়ারা নিয়ে যাওয়ার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের চাঁপায় নিহত হয।

একইদিন সকাল ১০টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেল ষ্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় রাহেলা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রাহেলা উপজেলার কয়শা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

চতুর্থঃ গত সোমবার সকাল ৯টার দিকে জেলার ধামইরহাট উপজেলার নয়াপুকুর এলাকায় নামক স্থানে এক মোটর সাইকেল ও বালুবোঝাই ট্রাক্টর এর ধাক্কায় মোঃ মিজানুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে তবে তার সাথে থাকা সন্তান আশংকা জনক অবস্থায় বেঁচে আছে ধামইরহাট উপজেলা হাসপাতালে। নিহত মোটর সাইকেলের চালক মজনুর রহমান (৩৯) ধামইরহাট উপজেলার হরিতকীডাঙ্গা গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে। তিনি উপজেলার সাহাপুর দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এসকল পৃথক পৃথক অনাকাঙ্খিত দুর্ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় নির্ধারিত আইনের ধারায় আলাদা-আলাদা মামলা দায়ের হয়েছে।

Loading