২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৮
শিরোনাম:

কেউ যেন ভোগান্তির শিকার না হয়, মামলার রায়গুলো দ্রুত দেয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ডিবিসি ও সময় টিভি

তিনি বলেন, কেউ যেন ভোগান্তির শিকার না হয়। মামলার রায়গুলো দ্রুত দেয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগে বিশ্বাসী। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের মূলভিত্তি- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকসহ সব মৌলিক চাহিদা পূরণ এবং সঠিক বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বঙ্গবন্ধু উল্লেখ করে গেছেন। বঙ্গবন্ধু প্রথম নারীদের বিচার বিভাগে আসার সুযোগ করে দেন।  বিচার বিভাগের বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে বিচারক নিয়োগ, দক্ষতা বৃদ্ধিসহ নানান পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Loading