২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
শিরোনাম:

নওগাঁর প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন প্রাথমিকে দেশসেরা

নওগাঁ প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রাথমিকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নওগাঁর ফাতেমা খাতুন। গত ১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক স্মারকে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি/প্রতিষ্ঠান নির্বাচনে’ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে তার নাম উঠে এসেছে। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত।

বুধবার (৪ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোছাঃ ফাতেমা খাতুন ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার বাগধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ৩১ বছরের চাকুরি জীবনে তিনি বেশ কিছু বিদ্যালয়ে সততার সহীত চাকুরী করেছেন।

তিনি তার বিদ্যালয়ের জেলার প্রথম স্থানীয় উদ্যোগে ২০১৮ সালে বায়োমেট্রিক হাজিরা ও ৬টি সিসি ক্যামেরা স্থাপন করেন। এবং জেলা প্রশাসন থেকে পরপর ৪ বার জেলা সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

প্রধান শিক্ষিকা হিসেবে তার ১৪ বছরের অর্জনের মধ্যে রয়েছে- ২০২০ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৫ সালে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ঝরে পড়া রোধে শ্রেষ্ঠ বিদ্যালয়, ২০১৯, ২০১৮, ২০১৬, ২০১৪, ২০১৩, ২০১২, ২০১০ ও ২০০৭ সালে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়, ২০১৯, ২০১৮, ২০১৭, ২০১৫, ২০০৯ ও ২০০৮ সালে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, ২০১৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি এবং ২০১১ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি শিক্ষা পদক লাভ করেন।

Loading