৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৮
শিরোনাম:

দীর্ঘ ১৮ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

দীর্ঘ ১৮ বছর পর সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশের তদন্ত রিপোর্টে নারাজি দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। ২০১৪ সালে মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়। পরে জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলারোয়া উপজেলার সামনে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। ২ সেপ্টেম্বর এ ঘটনায় কলারোয়া থানায় যুবদল নেতা আশরাফ, বাচ্চুসহ ৭৫ জনকে আসামি করে মামলা করেন এক মুক্তিযোদ্ধা কমান্ডার।

চলতি বছরের ২২ অক্টোবর নিম্ন আদালতকে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন সুপ্রিম কোর্ট।

সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিপি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ বলেন, দীর্ঘ ১৮ বছর এই মামলাটির কার্যক্রম স্থিতি ছিল। রাষ্ট্রপক্ষ থেকে পিপি সাহেবের নেতৃত্বে আমরা বাদীপক্ষের সাক্ষী প্রদান করেছি। জননেত্রী শেখ হাসিনার ওপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলার আমরা ন্যায়বিচার আশা করছি।

Loading