২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২২
শিরোনাম:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৪, ডেমোক্রেট প্রতিদ্ব›দ্বী জো বাইডেন ২৬৪

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭.০০টা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্সির দৌড়ে স্পষ্টতই এগিয়ে আছেন বাইডেন, অন্যদিকে ট্রাম্পকে প্রেসিডেন্সি ধরে রাখতে হলে আরো ৪টি গুরুত্বপূর্ণ রাজ্যে জয় পেতে হবে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ৫৩৮টি ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট। ফক্স নিউজ, টাইমস

Thank you for reading this post, don't forget to subscribe!

৩ নভেম্বর মার্কিন সিনেট ও হাউসের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৫১টি আসনের মধ্যে ৪৭টি আসন পেয়েছে ডেমোক্রেট দল, ৪৮টি পেয়েছে রিপাবলিকান দল। ডেমোক্রেট দল যে কোনো সময়ই উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন রিপাবলিকানরা।

এখন পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ৭ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৭৬৪টি পপুলার ভোট (৫০.৩ শতাংশ), ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৮২ লাখ ৬৫ হাজার ২৬ ভোট (৪৮.০ শতাংশ)।

কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে এগিয়ে আছে ডেমোক্রেট দল। প্রয়োজনীয় ২১৮টি আসনের মধ্যে এখন পর্যন্ত ডেমোক্রেট দল পেয়েছে ২০৩টি আসন, রিপাবলিকানরা পেয়েছে ১৮৮টি।

ট্রাম্পের প্রচারণা শিবির ইতোমধ্যেই মিশিগান, নাভাদা, জর্জিয়া ও পেনসেলভেনিয়ার ভোট গণনায় হস্তক্ষেপ করতে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছে। ট্রাম্প সমর্থকরা ফ্লোরিডা ও মিশিগানে ভোট গণনা বন্ধের দাবীতে বিক্ষোভ করেছে। এদিকে ট্রাম্প ‘নির্বাচনে জালিয়াতি’ নিয়ে একের পর এক পোস্ট করে যাওয়ায় তার টুইট সেন্সর করেছে টুইটার।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারক গুরুত্বপূর্ণ ১২ রাজ্যের মধ্যে আরিজোনা, মিশিগান, মিনেসোটা ও উইসকনসিনে জয় পেয়েছেন জো বাইডেন। ফ্লোরিডা, আইওয়া, ওহাইও ও টেক্সাসে জিতেছেন ট্রাম্প। বিপুল পরিমাণ পোস্টাল ভোট জমা পড়ার কারণে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, নাভাদা ও পেনসেলভেনিয়ায় ভোট গণনা বাকি রয়েছে। এই রাজ্যগুলোর মধ্যে জর্জিয়ার ফলাফল আগে আসতে পারে।

জো বাইডেনের সমর্থকরা হোয়াইট হাউসের সামনে ইতোমধ্যে জড়ো হয়ে উল্লাস শুরু করেছে। তবে বাইডেন সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এটি স্পষ্ট, আমরা ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছি। কিন্তু যখন প্রত্যেক ভোট গণনা শেষ হবে তখনই আমরা বিজয় ঘোষণা করবো।’

ট্রাম্প পুনঃনির্বাচিত হলে না পারলে সেটি হবে একবিংশ শতাব্দীতে মার্কিন প্রেসিডেন্সির ইতিহাসে রেকর্ড। ১৯৯১ সালের পর থেকে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টই দ্বিতীয় মেয়াদের নির্বাচনে জয় পেয়ে এসেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

Loading