২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৭
শিরোনাম:

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর ধামইরহাট উপজেলায় গোকুল গ্রামে পৃথক-পৃথক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জন মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় চলছে শোকের মাতম। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আড়ানগড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার আড়ানগড় ইউনিয়নের অন্তর্গত গোকুল গ্রামে মোঃ আজিম উদ্দিনের ছেলে মোঃ আল আমীন (২২) সন্ধ্যায় তার নিজ বাড়িতে ঘরের ভিতর বাল্ব জ্বালানোর জন্য আলাদা তার দিয়ে সংযোগ স্থাপন করছিল। এমতাবস্থায় সে সংযোগ প্রদানকালে তারের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে মারা যায়।

অপরদিকে ওই উপজেলার পার্শ্ববর্তী গ্রাম আড়ানগড় বাসিন্দাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে স্বপন (১২) তার নিজ বাড়ি ঘরের ভিতরের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে তারের মাধ্যমে আলাদা সংযোগ বের করছিল। এমন সময়ে সেও বিদ্যুৎলাইনে জড়িয়ে পরে ঘটনাস্থলে মারা যায়।

আড়ানগড় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Loading