২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫
শিরোনাম:

লালমনিরহাটের জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

এজাহারনামীয় ১ নম্বর অভিযুক্ত মো. আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ-ডিবি।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ডিবি’র মিরপুর বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার। সময় টিভি

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দ্বিতীয় দফায় গ্রেফতার চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হলো।

নিহত শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় কোরআন অবমানোনা করার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

 

Loading