৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৪
শিরোনাম:

বিএনপি এখন লাইফ সাপোর্টে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপি এখন লাইফ সাপোর্টে। তাদের মধ্যে কোন ঐক্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিএনপির জন্ম অগণতান্ত্রিক। তারা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। গণতন্ত্রকে ধ্বংস করেছিল বিএনপি।

৭ই নভেম্বর সৈনিক, সেনা কর্মকর্তা হত্যা দিবস উল্লেখ করে তিনি বলেন, আজকের দিনটি কালো দিন। এ দিনটি পালনই প্রমাণ করে বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও মূলত এই দিনটি সৈনিক হত্যা দিবস। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। জিয়াউর রহমান এই দিনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন।

Loading