২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম:

শাহবাগে বাম সংগঠনগুলোর মশাল মিছিলে বিদ্বেষ ও উসকানি ছড়ানো হয়েছে অভিযোগ : জুনায়েদ বাবুনগরী

গত ৩ নভেম্বর (মঙ্গলবার) শাহবাগে বাম সংগঠনগুলোর মশাল মিছিলে বিদ্বেষ ও উসকানি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এক বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘‘সেদিন শাহবাগে বাম সংগঠনগুলোরর অনুষ্ঠিত একটি সমাবেশ শেষে ‘প্রগতিশীল গণসংগঠনগুলোর’ ব্যানারে উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ কিছু সংগঠনের নেতাকর্মীদের একটি মশাল মিছিল শহীদ মিনারে যাওয়ার পথে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশে কিছু মিথ্যা ও বিদ্বেষমূলক স্লোগান দিয়েছে। যা অনভিপ্রেত, দুঃখজনক এবং নিন্দনীয়।’’

বাবুনগরী বলেন, ‘কায়েমী স্বার্থবাদীদের পক্ষ অবলম্বন করে এই সব অর্বাচীন তরুণদের হেফাজতে ইসলামকে সংঘাতে জড়ানোর উসকানি দেওয়ার হটকারীর পথ পরিহার করার জন্য আমরা তাদের অভিভাবক বাম ও কমিউনিস্ট পার্টিগুলোকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিচ্ছি।’

বিবৃতিতে বলা হয়, ‘হেফাজত মহাসচিব সতর্ক করে বলেন, এমন উসকানিমূলক আচরণের কারণে যে পরিস্থিতির উদ্ভব হতে পারে, তা কারোর জন্যই শুভ ফল বয়ে আনবে না।’

Loading