৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৫
শিরোনাম:

আ.লীগ মাইনাস বা প্লাসে বিশ্বাসী নয় : ওবায়দুল কাদের

সোমবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। ৭১ টিভি ও জাগোনিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল-জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ পরমতসহিষ্ণুতায় বিশ্বাসী তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না।

তিনি বলেন, বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করা।

বাইডেনর বিজয় প্রসঙ্গে তিনি বলেন, বাইডেন মানবিক বিশ্ব গড়তে অবদান রাখেবেন। বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং দুদেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।

Loading