২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২
শিরোনাম:

চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন উল্টে ইট ভাটা শ্রমিক নিহত

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) উল্টে খাদে পড়ে ইট ভাটা শ্রমিক আশাদুল হক (৪৫) নিহত হয়েছে। আশাদুল হক উপজেলার নাপিতখালি গ্রামের আব্দুসাত্তারের ছেলে ও দেউলি দেশ ইটভাটার শ্রমিক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে লাটাহাম্বার উল্টে খাদে পড়ে সে নিহত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশাদুল লাটাহাম্বারের উপরে বসে  ইটভাটায় যাওয়ার পথে দেউলি গ্রাম সংলগ্ন
সড়কের ধারের খাদে উল্টে যায়। এসময় সড়কের ধারের খাদের গাইড ওয়ালের উপর পড়ে তার মাথা থেতলে গিয়ে ঘটনা
স্থলেই সে মারা যায়। নিহত আশাদুল হক তিন সন্তানের জনক। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Loading