২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৪
শিরোনাম:

কিশোরগঞ্জে বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়

বাসিরুল ইসলাম অনিক কিশোরগঞ্জ প্রতিনিধি : ১০ নভেম্বর শুক্রবার কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর সদয় নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এবং জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে জেলা সদরের বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শফিকুল ইসলাম। এ সময় কিশোরগঞ্জ জেলা শহরের বটতলায় লাইসেন্স নবায়ন না থাকায় আল সাফি প্যাথলজি ও হাজী ডায়গনস্টিক সেন্টারকে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক ৫০০০/- করে অর্থদণ্ড করা হয়। এছাড়াও সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও আপন ডায়গনস্টিক সেন্টারে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ৬(গ) ধারায় যথাক্রমে ৫০,০০০/- এবং ৩০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া শিখা ডায়গনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৩০,০০০/- অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন, কিশোরগঞ্জ, জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, অধিনায়ক, সিপিসি -২, RAB -১৪, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ, পরিদর্শক, পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ, ক্যাব, কিশোরগঞ্জ এর সভাপতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা। জনস্বার্থে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর এই অভিযান অব্যাহত থাকবে।

Loading