২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৯
শিরোনাম:

নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে আমাদের শেখার আছে : সিইসি কে এম নূরুল হুদা

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপরে ঢাকার উত্তরার আই ই এস স্কুল এন্ড কলেজ ভোট প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, যুক্তরাষ্ট্র ৪ থেকে ৫ দিনে ভোট গুনতে পারে না। আমরা ৪ থেকে ৫ মিনিটে গুনে ফেলি। যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে। আবার যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলো থেকে আমাদেরও শেখার আছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, সাপ্তাহিক দুই দিন বন্ধ পেলেই ভোটার চলে যাচ্ছে। একারণে ভোটার কম হয়। এর বিবেচনা রেখেই এবার অফিস খোলা রাখা হয়েছে এবং ভোটারদের ভোট প্রদানের সুযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, বিএনপির একজন সম্মানীয় ব্যক্তি আমার সঙ্গে কথা বলেছেন সকাল সাড়ে ৯ টায়। তিনি জানিয়েছিলেন, কয়েকজন ব্যক্তি অভিযোগ নিয়ে আসবেন আমার এখানে। আমি অফিসে ১১ টা পর্যন্ত অপেক্ষা করেছি উনারা কেউ আসেন নি। ফোনে অভিযোগ করা হয়েছিলো, ৪৯ নম্বর কেন্দ্রে তাদের এজেন্টদের থেকে বের করে দেওয়া হয়েছে। আমি সেখানে খোঁজ নিয়েছি রির্টানিং অফিসারের মাধ্যমে। তারা বলেছেন, এরকম অভিযোগ ভিত্তিহীন। সেখানে বিএনপির কোনো এজেন্ট যায় নাই।

ধানের শীষের প্রার্থী, জাহাঙ্গিরের অভিযোগ ২১৭ কেন্দ্রেই বিএনপির এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগ প্রাথী ও এজেন্টরা জানিয়েছেন, তারা কেউ আসেননি। অনেকে আসলেও বুথ পর্যন্ত এসে চলে গেছেন। তাদের কোনো ধরণের বাধা দেওয়া হয়নি।  প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, সকালে বিএনপির এজেন্টরা আসলেও কিছুক্ষন পর কিছু না বলেই তারা চলে যায়। তবে বেশিরভাগ কেন্দ্রেই বিএনপির কোনো এজেন্ট আসেননি।

এর আগে রাজধানীর দক্ষিণখান এলাকায় গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একেবারে নেই। নেই বিএনপির এজেন্ট। বৃহস্পতিবার দুপুর ১২ টা, ভোট পরেছে মাত্র ১৪ টা। এদিকে সায়েদাবাদ বিদ্যা নিকেতনে দুপুরে আওয়ামী লীগ-বিএনপি দুইগ্রুপে বাকবিতণ্ডা লক্ষ্য করা গেছে। বিএনপির অভিযোগ সে কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সেই এজেন্টারাও কেন্দ্রের বাহিরে এসে এক ধরণের বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। যদিও কিছুক্ষন পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

 

Loading