২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২
শিরোনাম:

শার্শার পল্লীতে বিদ্যুৎ স্পর্শ হয়ে কৃষকের মৃত্যু 

হুমায়ন কবির মিরাজঃ যশোরের শার্শার পল্লীতে বিদ্যুৎ স্পর্শ হয়ে শাহারুল ইসলাম নামে এক কৃষকের  করুণ  মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার(১২ নভেম্বর)সকালে উপজেলার ৭নং কায়বা ইউনিয়নে মহিষা গ্রামের এক মাঠে পাকা আমন ধান কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে তার এ করুণ মৃত্যু হয়।
মৃতঃ শাহারুল মহিষা গ্রামের মোহাম্মদ আলীর মেজো ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানান,শাহারুল সহ অনেকে সকালে মাঠে ধান কাটছিলো।ধান কাটার সুবিধা করার জন্য শাহারুল বাঁশ দিয়ে ধান শুয়ে দিচ্ছিলো।হঠ্যাৎ ঔ বাঁশ ধান ক্ষেতের উপর দিয়ে বৈ যাওয়া বিদ্যুৎতের তারে লাগলে সে আক্রান্ত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
তার এমন করুণ মৃত্যুতে ৭ কায়বা ইউনিয়নে চেয়ারম্যন হাসান ফিরোজ আহমেদ টিংকু শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!