মোঃ ফারুক হোসেন, বদলগাছী প্রতিনিধিঃ
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছী উপজেলায় খাদাইল গ্রামে অপহরণের পর মুক্তিপনের ১৫ লাখ টাকা না পেয়ে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা।
গত ৬ নভেম্বর সন্ধায় উপজেলার খাদাইল গ্রামের আল আমিনের ছেলে নাজমুল হাসান (মিরু) (১৪) কে অপহরণ করা হয়। নাজমুল উপজেলার খাদাইল উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
উল্লেখ্য গত শুক্রবার বিকেলে নিহত নাজমুলকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়, পরদিন শনিবার সকালে নাজমুলের পরিবারের কাছে মোবাইল ফোন ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা। মুক্তিপণের টাকা না পেয়ে স্কুল ছাত্র নাজমুলকে অপহরনকারীরা হত্যা করে। পরে আক্কেলপুর উপজেলার রেললাইনের ধারে ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার করে আক্কেলপুর থানা পুলিশ।
এ ঘটনায় নাজমুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে পালিত হয়। এ সময় এলাকার সর্বস্তরের লোক উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন, মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব হাবিল, মহিলা ইউপি সদস্যা মুক্তা বেগম, খাদাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন স্কুল ছাত্র নাজমুল হাসান মিরুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার সহ তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
![]()