খাগড়াছড়ি প্রতিনিধি: পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । গত বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা নির্ধারিত ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে ০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাধারণ মানুষের কাছে জহির উদ্দিন ফিরোজ এর নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। গতকাল বৃহস্পতিবার ১২ নভেম্বর মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুভাষ চাকমার নিকট মনোনয়নপত্র জমা দেয়ার স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে আপলোড দেন মেয়র পদে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী জহির উদ্দিন ফিরোজ। এরপর থেকে আওয়ামী লীগের এই তরুণ মনোনয়ন প্রত্যাশীকে “শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দেয়া শুরু করে সাধারণ জনগণ।
আগামী মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র মো: শামসুল হক, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন ফিরোজ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, তবলছড়ি (সাবেক) ইউপি চেয়ারম্যান মো: আবুল কাশেম ভূঁইয়া, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশিদ এবং তাইন্দং (সাবেক) ইউপি চেয়ারম্যান মো: তাজুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সুভাষ চাকমা জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্ধারিত সময়সীমার মধ্যে ০৬ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ তার পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবে বলে তিনি মন্তব্য করেন।
![]()